Header Ads Widget

প্রিমিয়ার লিগে লঙ্কাতেও দুর্দান্ত মোস্তাফিজ


প্রিমিয়ার লিগে লঙ্কাতেও দুর্দান্ত মোস্তাফিজ

লঙ্কা প্রিমিয়ার লিগে আজ ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। ছবি: বিসিবি লঙ্কা প্রিমিয়ার লিগে আজ ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। ছবি: বিসিবি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) প্রথম ম্যাচটা ভালো না করতে পারলেও আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চেনা মোস্তাফিজুর রহমানকেই দেখা গেল। পাল্লেকেলে স্টেডিয়ামে জাফনা কিংসের বিপক্ষে ফিজ দারুণ বোলিং করলেও তাঁর দল ডাম্বুলা সিক্সার্স ম্যাচটা হেরে গেছে। 

জাফনাকে ১৯২ রানের বড় লক্ষ্য দিয়েছিল মোস্তাফিজের দল ডাম্বুলা। ফিজ আর মোহাম্মদ নবী ভালো করলেও সতীর্থ বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে ফিরতে পারেননি তাঁরা। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ৫.৪৬ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার। ধারাবাহিক নিয়ন্ত্রিত বোলিং, ডেথ ওভারে ইকোনমিক্যাল বোলিং আর গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু এনে দিয়ে প্রশংসিতই হয়েছে মোস্তাফিজের পারফরম্যান্স। সেই ছন্দ তিনি টেনে এনেছেন এলপিএলেও। 

বিষয়:  খেলা ক্রিকেটমোস্তাফিজুর রহমানএলপিএল


Post a Comment

0 Comments