Header Ads Widget

ভারতের সিনেমা হলে ‘তুফান’

 ভারতের সিনেমা হলে ‘তুফান’

shakib khan. mim, nabila, tofan.

‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা




‘তুফান’ ছবির পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে কলকাতা। শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগলি—সবখানে শোভা পাচ্ছে সিনেমার বিলবোর্ড; মেট্রোর স্টেশনে প্রদর্শিত হচ্ছে ট্রেলার।

আজ পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তুফান’। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজের প্রযোজনায় এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা শাকিব খান।

পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন শাকিব খান।

ভারতে মুক্তিকে ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে ‘তুফান’। সিনেমাটি নিয়ে অভিনেতা শাকিব খানের সাক্ষাৎকার প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যম। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শও ঢাকার এই সিনেমা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে ভারতের প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান এসভিএফ; ডিজিটাল পার্টনার চরকি।


‘তুফান’ ছবির পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে কলকাতা  

রায়হান রাফীর ফেসবুক থেকে




Post a Comment

0 Comments