ইউরো চ্যাম্পিয়নশিপ
সেমি ফাইনালে একাদশে স্পেনের ৩ পরিবর্তনের বিপরীতে ফ্রান্সের ২
| সংগৃহীত ছবি |
ইউরো চ্যার্ম্পিয়নশিপের প্রথম সেমি ফাইনালে মাঠে নামছে ফ্রান্স ও স্পেন। জার্মানির ফুটবল অ্যারেনা মুনশেনে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। ইতোমধ্যে একাদশও চুড়ান্ত করে ফেলেছে দুই দল। ইতোমধ্যে একাদশও চুড়ান্ত করে ফেলেছে দুই দল।
সেমিফাইনালে নিয়মিত একাদশের অন্তত তিন খেলোয়াড় ছাড়াই নামতে হবে স্পেনকে। অন্যদিকে এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল না পাওয়ায় দুই পরিবর্তন নিয়ে অ্যাটাকিং লাইনআপ সাজিয়েছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে চোট পাওয়া পেদ্রির জায়গায় খেলবেন দানি ওলমো। জার্মানির বিপক্ষে পেদ্রির বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি।
এছাড়া নিষেধাজ্ঞায় থাকা দানি কারবাহালের জায়গায় তাই রাইট-ব্যাক হিসেবে খেলতে নামবেন জেসুস নাভাস এবং রবিন লে নরম্যান্ডের স্থলাভিষিক্ত হবেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক নাচো ফার্নান্দেজ।
আতোঁয়ান গ্রিজমানকে বেঞ্চে রেখে ফ্রান্সের একাদশে সুযোগ পেয়েছেন উসমান দেম্বেলে। এছাড়া মাঝমাঠে আদ্রিয়ান র্যাবিওত নিষেধাজ্ঞা থেকে ফেরায় একাদশে জায়গা হারিয়েছে রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা।
সম্ভাব্য স্পেন একাদশ: উনাই সিমন (গোলাকিপার), জেসুস নাভাস, নাচো ফার্নান্দেজ, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, ফ্যাবিয়ান রুইজ, রদ্রি, দানি ওলমো; লামিনে ইয়ামাল, আলভারো মোরাতা, নিকো উইলিয়ামস।
সম্ভাব্য ফ্রান্স একাদশ: মাইক মাইগনান (গোলাকিপার), জুলস কুন্দে, দায়ত উপামেকানো, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ; আদ্রিয়ান র্যাবিওত, অরলিয়েন চুয়োমেনি, এনগোলো কন্তে, উসমান দেম্বেলে, রেন্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে।
0 Comments